গাজীপুরে বলাৎকারের অভিযোগে গণধোলাই, কারাগারে ইমামের মৃত্যু

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরে বলাৎকারের অভিযোগে গণধোলাই, কারাগারে ইমামের মৃত্যু
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫



গাজীপুরে বলাৎকারের অভিযোগে গণধোলাই, কারাগারে ইমামের মৃত্যু

জীপুরে শিশুকে বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের পর গ্রেফতার এক ইমামের কারাগারে মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

মৃত রহিজ উদ্দিন (৩৫) কুমিল্লার মতলব থানার বাদশা মিয়ার ছেলে। রহিজ হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করতেন।

এর আগে রোববার সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক শিশুকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম রহিজ উদ্দিনকে আটক করে গাছে বেঁধে গণধোলাই দেন এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে ওইদিনই আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়।

এ বিষয়ে গাজীপুর মহানগরীর পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ছেলে শিশু ও কিশোরদের বলাৎকারের অভিযোগে রোববার গাজীপুর মহানগরীর হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব রহিজ উদ্দিনকে এলাকাবাসী আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গাছের সঙ্গে বেঁধে গণধোলাই দেন। এ সময় এলাকাবাসী তার গলায় জুতার মালা পরায়।

পরে ওই ঘটনায় নির্যাতিত এক কিশোরের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ইমাম রহিজ উদ্দিনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রাতেই গাজীপুর জেলা কারাগারে পাঠায়। এরপর রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার (২৮ এপ্রিল) সকালে নিহতের মরদেহ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, রহিজ উদ্দিনের শরীরে পাবলিক অ্যাসল্ট ছিল। রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃতে ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬:২২:৪৬   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ