সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বাবাকে মারধর, সেই ছেলে আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বাবাকে মারধর, সেই ছেলে আটক
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫



সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বাবাকে মারধর, সেই ছেলে আটক

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিষয়ে বৃদ্ধ বাবাকে মারধর করে রক্তাক্ত করার ঘটনায় ছেলে জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে এক অভিযানে তাকে আটক করা হয়।

এর আগে রবিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় আব্দুর রহিমকে (৭০) তার নিজ বাড়ির সামনে দুই ছেলে ও মেয়ে মারধর মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যেগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসা নিয়ে সেই বৃদ্ধ থানায় তার তিন সন্তান ও এক নাতির বিরুদ্ধে মামলা করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে পিটিয়ে আহত করার ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেন ওই বৃদ্ধ। সেই মামলার একজন আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করেছি। বাকিরা আত্মগোপনে। তাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৫৩   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
কমলাপুর স্টেডিয়ামে সব দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা ডন গ্রেপ্তার
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’ : ববি হাজ্জাজ
বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল
কর্নেল (অব.) অলিকে প্রার্থী করার কারণ জানালেন নাহিদ ইসলাম
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর
বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন তথ্যমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেগড়া ঐতিহাসিক শাকপালা পার্কে ফিরছে নতুন প্রাণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ