ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

প্রথম পাতা » চট্টগ্রাম » ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
শুক্রবার, ২ মে ২০২৫



ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে এক কিশোরীকে (১৮) জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—লক্ষ্মীছড়ি উপজেলার জুর্গাছড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম (৩১) ও গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা হামিদুল গাজীর ছেলে আবু তালেব গাজী (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ভিকটিম তাদের বাড়ির পাশে খালে গোসল করতে যায়। এ সময় ভিকটিমকে পেছন থেকে মুখ চেপে পাশের ঝোপঝাড়ের ভেতর গাছের আড়ালে নিয়ে জোরপূর্বক একজন ধর্ষণ করেন এবং অন্যজন মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ভিডিও ধারণকারীও ভিকটিমকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে দুইজনকে আসামি করে লক্ষ্মীছড়ি থানায় ৯(৩), নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০; তৎসহ ধারা-৮(১)/৮(২), পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ ধারায় মামলা দায়ের করেন।

আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন।

তিনি বলেন, আসামিদেরকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসলে ভিকটিম উক্ত আসামিদেরকে শনাক্ত করে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আসামিদের আদালতে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৩২   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ