ফ্যাসিস্ট আওয়ামী লীগ কমপক্ষে তিনটি গণহত্যা সংঘটিত করেছে : ডা. শফিকুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিস্ট আওয়ামী লীগ কমপক্ষে তিনটি গণহত্যা সংঘটিত করেছে : ডা. শফিকুর রহমান
শনিবার, ৩ মে ২০২৫



ফ্যাসিস্ট আওয়ামী লীগ কমপক্ষে তিনটি গণহত্যা সংঘটিত করেছে : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কমপক্ষে তিনটি গণহত্যা সংঘটিত করেছে। এই গণহত্যার প্রথমটা বিডিআর-এর ঘটনায় ৫৭ জন চৌকস সেনা অফিসারকে আমরা হারিয়েছি। দ্বিতীয়টি ৫ই মে হেফাজতের সমাবেশে ও সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যা সংঘটিত করেছে তারা।

আজ শনিবার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে সারা দেশের সকল জেলা ও মহানগর আমীরদের নিয়ে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করে তিনি একথা বলেন।

আমীরে জামায়াত বলেন, সারা দেশের সব মহানগরী ও জেলা আমীরদের নিয়ে আজকে আমরা একত্রে বসতে পেরেছি। গত ১৫ বছর আমরা এমনভাবে বসতে পারিনি। গত ১৫ বছরে গুম-খুনের মাধ্যমে অগণিত মানুষ চিরদিনের জন্য হারিয়ে গেছে। যাদের ভাগ্য ভালো, তারা ফিরে এসেছে। অসংখ্য মানুষকে এক যুগ ধরে তাদের কর্মস্থল থেকে তাড়িয়ে দিয়ে তাদের পেঠে লাথি মারা হয়েছে।

তিনি আরো বলেন, ৫ আগস্টের পর দল হিসেবে আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল শহীদ পরিবারের পাশে দাঁড়ানো। আমরা প্রায় সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। তারা আমাদের এই সহযোগিতা গ্রহণ করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

ডা. শফিকুর রহমান বলেন, এদেশ আমাদের সকলের। দেশে যদি অস্থিরতা বিরাজ করে, সবাই মুখ থুবড়ে পড়বো। আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না। দ্বিতীয় স্বাধীনতার পর দেশে ৪ দিন কার্যত কোন সরকার ছিল না। সে সময়ও আমরা আমাদের সেচ্ছাসেবক দিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিয়েছি।

তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সরকার গঠিত হয়েছে, তাকে আমরা সমর্থন করছি এবং করবো। তবে আমরা বিনা শর্তে সমর্থন দিচ্ছি না। জাতির মনে আস্থা তৈরীর জন্য দৃশ্যমান বিচারের ব্যবস্থা করতে হবে। যদি এদের বিচার হয়, তবে আগামী নির্বাচনে কালো টাকা ব্যবহারের দুঃসাহস কেউ দেখাবে না। এ জাতি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এক্ষেত্রে আমাদের সুপারিশমালা আমরা কমিশনের কাছে দিয়েছি। আমরা যত বেশি সহযোগিতা করবো, সরকার তত সফল হবে।

বাংলাদেশ সময়: ২০:৫৫:৩৬   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দর ও কলাগাছিয়ায় সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ
নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে : এ্যানি
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে বাংলাদেশ-জাপানের চুক্তি
স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
নির্বাচিত হওয়ার আগেই তারা সেনানিবাসে অস্ত্র নিয়ে প্রবেশ করতে চায় : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ