চানাচুর দেয়ার কথা বলে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রথম পাতা » আইন আদালত » চানাচুর দেয়ার কথা বলে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
সোমবার, ৫ মে ২০২৫



চানাচুর দেয়ার কথা বলে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জামালপুরে চানাচুর দেয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৫ মে) দুপুর ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক মো. শহীদুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

অর্থদণ্ডের জরিমানা পরিশোধ করা না হলে অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায়,২০২১ সালের ২৩ নভেম্বর দুপুর দেড়টার দিকে মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি এলাকায় মনোহারী দোকানদার জিয়াউল হক চানাচুর দেয়ার কথা বলে দোকানের পাশের রুমে নিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুর নানা মনির উদ্দিন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য প্রমাণে আসামির দোষ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, রায়ে আমি সন্তুষ্ট। আমার মেয়ে ধর্ষণের বিচার পেয়েছি। তবে ফাঁসি হলে ভালো হতো। তারপরও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এতেই আমি সঠিক বিচার পেয়েছি। আদালতের রায়ে আমি খুশি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল আমীন শামীম বলেন, ‘মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন। আমি রাষ্ট্রের পিপি হিসাবে মামলার রায়ে সন্তুষ্ট।’

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৩২   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


ময়মনসিংহে কৃষক হত্যায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
লিগ্যাল এইড সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার : আইনমন্ত্রী
জামালপুরে ৩ পৃথক ধর্ষণ মামলার রায়, ৩ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের কারাদণ্ড
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন
আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড
শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিল : চিফ প্রসিকিউটর
সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলায় আদালতে হাজিরা দিলেন বাবর-আরিফুল-গউছ
কোনো অধ্যাদেশ রহিতের সিদ্ধান্তে স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত হবে না: অ্যাটর্নি জেনারেল
ফরিদপুরে যুবতী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ