১০ হাজার ইয়াবাসহ রাজধানীতে মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১০ হাজার ইয়াবাসহ রাজধানীতে মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার, ৫ মে ২০২৫



১০ হাজার ইয়াবাসহ রাজধানীতে মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার মালিবাগ থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. মনির হোসেন নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা (ডিবি) বিভাগ।

সোমবার (৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মালিবাগ মোড়ে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করে ডিবি সদস্যরা। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ হাজার পিস ইয়াবা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। উদ্ধার করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলেও তিনি স্বীকার করেন।

ঘটনার বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মনিরের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৫৭   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কারিগরি শিক্ষাকে বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী
ঘানায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬
নির্ধারিত সময়ে অফিসে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা, বারান্দায় বসে থাকলেন ভূমি প্রতিমন্ত্রী
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার
ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, খুঁজে পেলেন যেসব অসঙ্গতি
‘দোল পূর্ণিমা’ আজ
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী
আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ