চীনে পর্যটকবাহী নৌকাডুবে ১০ জনের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনে পর্যটকবাহী নৌকাডুবে ১০ জনের মৃত্যু
সোমবার, ৫ মে ২০২৫



চীনে পর্যটকবাহী নৌকাডুবে ১০ জনের মৃত্যু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের একটি নদীতে হঠাৎ তীব্র বাতাসের কারণে পর্যটকবাহী চারটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু ও ৭০ জন আহত হয়েছেন।

সোমবার (৫ মে) চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানায়, রোববার গুইঝৌয়ের কিয়ানজি শহরে হঠাৎ প্রবল বাতাসের কারণে নৌকাগুলো নদীতে ডুবে যায়। এসময় অন্তত ৮৪ জন পানিতে পড়ে যায়।

ঘটনার পরপরই ৯ জন এবং সোমবার আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হওয়া ৭৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুইঝৌর পাহাড় ও নদী বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণীয়। বর্তমানে চীনে পাঁচ দিনের জাতীয় ছুটি চলায় অনেকে এই সময়ে ভ্রমণে বেরিয়েছেন।

চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, রোববার সকালে গুইঝৌসহ চীনের দক্ষিণপশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছিল।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রাদেশিক কর্তৃপক্ষকে ‘সম্ভাব্য সবকিছু’ করার নির্দেশ দেন। এছাড়া দুর্ঘটনা মোকাবিলায় প্রায় ৫০০ উদ্ধারকর্মীকে মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে চীনের হুনান প্রদেশে একটি যাত্রীবাহী নৌকা ও জাহাজের মধ্যে সংঘর্ষে ১১ জনের প্রাণহাণির পর রোববার পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটল।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:২৪   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ১৪৯
ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র
ইসরায়েলের বেইত শেমেশে ইরানের হামলা, নিহত অন্তত ৮
কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
কুয়েতে নতুন করে বাজছে হামলার সাইরেন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত
ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫১
সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করবে না ইরান, শান্তি ‘নাগালের মধ্যে’: ওমানের পররাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ