রুট পারমিট-ফিটনেসবিহীন বাস ডাম্পিংয়ে, অবৈধ অটোগুলো চলতে পারবে না : ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রুট পারমিট-ফিটনেসবিহীন বাস ডাম্পিংয়ে, অবৈধ অটোগুলো চলতে পারবে না : ডিসি
বুধবার, ৭ মে ২০২৫



রুট পারমিট-ফিটনেসবিহীন বাস ডাম্পিংয়ে, অবৈধ অটোগুলো চলতে পারবে না : ডিসি

জেলা প্রশাসক মুহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, রুট পারমিট ও ফিটনেসবিহীন সকল বাস ডাম্পিংয়ে দেয়া হবে। দ্রুত আপনারা এসকল বাস সরিয়ে নিবেন। আমরা এগুলো কোন ভাবেই ছাড় দেব না। আমরা কারও প্রতি রুষ্ঠ হতে চাই না। আপনারা আজকে সিদ্ধান্ত নিবেন কী পরিমান আনসার আপনাদের প্রয়োজন। এটা আজকের মধ্যে আপনারা আমাদের জানাবেন।

বুধবার (৭ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহরের যানজট নিরসন সংক্রান্ত এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নিয়ে একথা বলেন জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, ‘অবৈধ অটোগুলো কোন ভাবেই শহরে চলতে পারবে না। চাষাঢ়া ও দুই নং রেলগেট এলাকায় আমাদের ভ্রাম্যমাণ আদালত চলতে থাকবে। বাস মালিকদের বলতে চাই, আপনাদের আর কতবার বলতে হবে রাস্তায় বাসগুলো রাখবেন না। আপনি চেঞ্জ করুন, অটোচালকের কথা কেন আপনি বলবেন। চেম্বার অনেকগুলো প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব নিয়ে আমরা কাজ করবো। আমরা তাদের প্রস্তাবগুলো দেখেছি। তারা খুব ভাল প্রস্তাব দিয়েছে। আমাদের প্রতিনিয়ত সমস্যা আসবে এবং তার সমাধান করতে হবে। তবে আমাদের আইনের আওতায় থেকে কাজ করতে হবে। আপনি যদি ভাবেন আবেগ দিয়ে আইনকে প্রভাবিত করবেন সে সুযোগ আইনেও নেই, আমার কাছেও নেই।’

ডিসি আরও বলেন, আমরা আপনাদের দাবীর কথা শুনবো এবং যৌক্তিক দাবীর ক্ষেত্রে ব্যাবস্থাও নেবো। কিন্তু আপনি রাস্তা বন্ধ করবেন, অফিস ঘেরাও করবেন এটা চলবে না।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষার জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, গণসংহতির আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণ অধিকার পরিষদের জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী নেতা, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২৩:০১:০৪   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটির গর্ত থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল
ফতুল্লায় ডিশ ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে: আরাঘচি
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
আসন্ন বাজেটে সিগারেটের মূল্যস্তর কমিয়ে কার্যকর করারোপের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ