বন্দরে রনি মোল্লা হত্যাকান্ডে র‍্যাবের হাতে যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে রনি মোল্লা হত্যাকান্ডে র‍্যাবের হাতে যুবক আটক
বুধবার, ৭ মে ২০২৫



বন্দরে রনি মোল্লা হত্যাকান্ডে র‍্যাবের হাতে যুবক আটক

বন্দরে রনি মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় মাহবুব (৩৭) নামের একজনকে আটক করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৬ মে) ফতুল্লার আলিগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাহবুব হলেন বন্দরের সেনপাড়া এলাকার হবি মিয়ার ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে র‌্যাব জানায়, ‘গত ৬ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন সেনপাড়া এলাকায় তিন রাস্তার মোড়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদের উপর রনি মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটে। প্রায় ৩০ মাস আগে মসজিদের বাথরুমের তালা ভাঙাকে কেন্দ্র করে নিহত রনি মোল্লার সঙ্গে আসামিদের বিরোধ শুরু হয়। ঘটনার দিন বিকেলে রনি শ্বশুরবাড়ি যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে এবং মারধরের একপর্যায়ে নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে নিহত রনির স্ত্রী সিমু আক্তার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫—৬ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল মাহবুবকে আটক করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ২৩:০৫:০৬   ৫৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ : মাহ্দী আমিন
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত করা হবে: সাখাওয়াত
নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি
সদরপুরে প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ