রূপগঞ্জে কাস্টমস কর্মকর্তা সেজে তেলবাহী ট্রাক ছিনতাই, আটক ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে কাস্টমস কর্মকর্তা সেজে তেলবাহী ট্রাক ছিনতাই, আটক ৩
বুধবার, ৭ মে ২০২৫



রূপগঞ্জে কাস্টমস কর্মকর্তা সেজে তেলবাহী ট্রাক ছিনতাই, আটক ৩

রূপগঞ্জে কাস্টমস কর্মকর্তা সেজে তেলবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী। এর আগে মঙ্গলবার রাতে রূপগঞ্জের বরাবো ও নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রূপগঞ্জের আটিপাড়া এলাকার মকবুল হোসেন (৩৫), রূপসী স্লুইস গেট এলাকার বাতেন দেওয়ান (৩৮) ও বরিশালের হিজলা এলাকার আনোয়ার হোসেন (৪২)।

পুলিশ জানায়, সোমবার (৫ মে) বিকেলে হবিগঞ্জের চৌধুরী বাজারের ‘মেসার্স রাধা বিনোদ মাদক’ প্রতিষ্ঠানে ১৪ হাজার লিটার পাম অয়েল নিয়ে রওনা দেয় একটি ট্রাক। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা উড়াল সেতু এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেট কার ট্রাকটির গতিরোধ করে। প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা নিজেদের কাস্টমস কর্মকর্তা পরিচয়ে কাগজপত্র চাওয়ার পর অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে তেলবাহী ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে ট্রাকচালক মান্নান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বরাবো ও মদনপুর এলাকা থেকে ছিনতাই হওয়া ট্রাকটি ও তেলের ড্রাম উদ্ধার করে।

ওসি লিয়াকত আলী বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় আটককৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা অভিযানের মাধ্যমে ছিনতাই হওয়া প্রায় ৬০ শতাংশ তেল ও সেই ট্রাক উদ্ধার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

বাংলাদেশ সময়: ২৩:২০:৪৩   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ