কুমিল্লায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫



কুমিল্লায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন

জেলায় নানা আয়োজনে উদযাপন হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত ‘হৃদয়ে রবীন্দ্রনাথ’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর আলোচনার প্রতিপাদ্য বিষয় ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’।

অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সদর দক্ষিণ সার্কেল মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সিভিল সার্জন ডা.আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, গবেষক ও লেখক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, গবেষক শ্যামপ্রসাদ ভট্টাচার্য, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল হাসনাত বাবুল, সাংবাদিক ও লেখক মোতাহের হোসেন মাহাবুব, ক্রীড়া ও যুব বিভাগ সভাপতি নজির আহমেদ, এবি পার্টি জেলা মহানগর সদস্য সচিব গোলাম মোহাম্মদ সামদানী, জাসাস সভাপতি মনজুরুল আলম ভূইয়া প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউটের জেলা কর্মকর্তা মো. আল আমিন হোসেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৩৭   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ