সিলেটকে জালালাবাদ প্রদেশ করার দাবি!

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটকে জালালাবাদ প্রদেশ করার দাবি!
শনিবার, ১০ মে ২০২৫



সিলেটকে জালালাবাদ প্রদেশ করার দাবি!

জালালাবাদ নামে সিলেট বিভাগকে আলাদা প্রদেশ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের ব্যানারে এই মানববন্ধন হয়।

প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আইনজীবী মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট বরাবরই সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার। অথচ এ সিলেট বিভাগ দেশের অর্থনীতির চালিকা শক্তি। এ বিভাগের লোকজনের দীর্ঘদিনের দাবি সিলেটকে আলাদাভাবে জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন করা।

সিলেটবাসীর এ দাবি দ্রুততার সাথে বাস্তবায়ন করা হোক। নতুবা বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:২৯:২৫   ২৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রংপুরে ৪ খুন: সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার শেষ হবে: ত্রাণমন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি - সমাজকল্যাণ মন্ত্রী
সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টি’র নামে ৮ সংখ্যালঘু শিক্ষকের কাছে চাঁদা দাবি, না দিলে নির্মম পরিণতির হুমকি
নগরকান্দায় মাদকবিরোধী সচেতনতায় প্রীতি ফুটবল ম্যাচে আমজনতা একাদশের জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ