ভারতের বিমানঘাঁটিতে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের বিমানঘাঁটিতে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান
শনিবার, ১০ মে ২০২৫



ভারতের বিমানঘাঁটিতে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান

ভারতের বিমানঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। শনিবার (১০ মে) এক ব্রিফিংয়ে দাবি করেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কর্নেল সোফিয়া কুরেশি দাবি করেন, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলোর দিকে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে সীমান্ত অঞ্চলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

এসময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, উত্তেজনা সৃষ্টি এবং সংঘাতের জন্য সম্পূর্ণ দায়ী পাকিস্তান। ভারতের প্রতিক্রিয়া ছিল প্রতিরক্ষামূলক ও দায়িত্বশীল।

তিনি আরও বলেন, ‘আমি আগেও বহুবার বলেছি উসকানি ও উত্তেজনা সৃষ্টির মূল উৎস পাকিস্তানের পদক্ষেপগুলো। ভারত শুধু প্রতিরক্ষা করেছে এবং সেই উসকানির জবাবে সংযত ও দায়িত্বশীল প্রতিক্রিয়া দেখিয়েছে।’

পাকিস্তানের হামলার কথা স্বীকার করলেও সামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির কথা নাকচ করেছেন বিক্রম মিশ্রি। তিনি বলেন, ‘পাকিস্তান একটি অব্যাহত বিদ্বেষপূর্ণ ভুল তথ্য প্রচারণা চালানোর চেষ্টা করেছে। তাদের এসব মিথ্যা দাবি ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে।’

ভারতের হামলার জবাবে শনিবার ভোরে অপারেশন ‘বুনিয়ান মারসুস’ নামের পাল্টা হামলা শুরু করে পাকিস্তান। এই হামলায় ভারতের উদমপুরে অবস্থিত এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়ার দাবি করে ইসলামাবাদ।

এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, শুক্রবার ভোররাতে ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে শনিবার ভোরে ভারতের পাঠানকোট, উদমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৩:৩২:৩৮   ২৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ