প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ
শনিবার, ১০ মে ২০২৫



প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতা ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অধ্যাপক ইউনূস বাংলাদেশসহ পুরো বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন ।

প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এই বছরের বুদ্ধ পূর্ণিমার আয়োজন এমন এক সময়ে এসেছে, যখন শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের শিক্ষা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক।’

তিনি আরও বলেন, ‘এই শুভ দিনে আমি কামনা করি সমগ্র মানবজাতির পথ আলোকিত হোক বোঝাপড়া, সহমর্মিতা ও আনন্দের আলোয়।’

বাংলাদেশ সময়: ২৩:২৮:০৪   ২২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়
‎চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থানের পুঁজি সহায়তা বিতরণ
নিরাপদ সড়ক গড়তে দোষারোপ নয়,সম্মিলিত উদ্যোগ জরুরি : শেখ রবিউল আলম
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৩ জনসহ গ্রেফতার ৮৫
সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
ঠাকুরগাঁও উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব
সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ