কুমিল্লা থেকে না.গঞ্জে ইয়াবার চালান: দুই যুবক আটক, মোটরসাইকেল জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুমিল্লা থেকে না.গঞ্জে ইয়াবার চালান: দুই যুবক আটক, মোটরসাইকেল জব্দ
শনিবার, ১০ মে ২০২৫



কুমিল্লা থেকে না.গঞ্জে ইয়াবার চালান: দুই যুবক আটক, মোটরসাইকেল জব্দ

সিদ্ধিরগঞ্জে দুই যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা ‘মাদক কারবারি’। শুক্রবার (৯ মে) দিবাগত রাতে র‌্যাব-১১ চিটাগাং রোড’র দশতলা এলাকায় মোস্তফা ফার্নিচারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ১ হাজার ৯শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো কুমিল্লার সদর দক্ষিণের ভল্লপুরের মো. জিলানী (২৫) এবং একই এলাকার রামধনপুরের মো. হৃদয় (২০)।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত আসামিরা পরস্পর যোগসাজশে মোটরসাইকেলে করে কুমিল্লা থেকে ইয়াবার একটি বড় চালান বিক্রয়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জে নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের ধরতে সক্ষম হয়।

আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে এবং মাদক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:১৩   ৩৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়
‎চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থানের পুঁজি সহায়তা বিতরণ
নিরাপদ সড়ক গড়তে দোষারোপ নয়,সম্মিলিত উদ্যোগ জরুরি : শেখ রবিউল আলম
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৩ জনসহ গ্রেফতার ৮৫
সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
ঠাকুরগাঁও উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব
সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ