পারিবারিক অনুষ্ঠানে গেলেন বেগম খালেদা জিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » পারিবারিক অনুষ্ঠানে গেলেন বেগম খালেদা জিয়া
শনিবার, ১০ মে ২০২৫



পারিবারিক অনুষ্ঠানে গেলেন বেগম খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে তার ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গিয়েছেন।

আজ শনিবার রাত ৯টা ২০ মিনিটে গুলশান বাসা ফিরোজা থেকে ভাইয়ের বাসায় রওনা হন বেগম খালেদা জিয়া।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

অনুষ্ঠানে যেতে গাঢ় নীল রঙের একটি শাড়ি পরে বের হয়েছেন খালেদা জিয়া। নিজের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া বের হওয়ার পর গাড়ির দুই পাশে নেতাকর্মীরা তার নামে বিভিন্ন স্লোগান দেন।

চিকিৎসা শেষে গত ৬ মে লন্ডন থেকে দেশে ফিরে বাসায় পূর্ণ বিশ্রামে ছিলেন বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া। এখন অনেকটা সুস্থবোধ করায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেলেন সাবেক প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:০৮   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় যুবদল নেতার বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, বিএনপি কর্মী আহত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ