হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠিত
রবিবার, ১১ মে ২০২৫



হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠিত

ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।

হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি তার বক্তব্যে বলেন, ‘আজকের এই সংবর্ধনা একটি স্বীকৃতি মাত্র, প্রকৃত সম্মান তখনই আসবে যখন হাফেজেরা কোরআনের আদর্শকে বাস্তবে রূপ দেবে এবং জাতির প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবে। আমরা চাই, প্রতিটি হাফেজ হয়ে উঠুক একজন কোরআনবাহক নেতৃত্ব।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ড. খলিলুর রহমান মাদানী। তিনি বলেন, ‘যারা আল্লাহর কিতাব হিফজ করে, তারা শুধু একজন ছাত্র বা মুমিনই নয়—তারা হচ্ছেন কোরআনের পাহারাদার। তাদের হৃদয়ে সংরক্ষিত রয়েছে আল্লাহর কালাম। এই সম্মান ও দায়িত্বকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। হাফেজে কোরআনদের আদর্শ জীবন গঠনের মাধ্যমে সমাজে ন্যায়ের আলো ছড়িয়ে দিতে হবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, ‘হাফেজে কোরআন হওয়া কোনো সাধারণ গৌরব নয়, এটি মহান এক নিয়ামত ও দায়িত্ব। কোরআন যেহেতু পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, তাই হাফেজদেরও জীবন হতে হবে কোরআনের প্রতিফলন। হাফেজরা শুধু আলেম বা ইমাম হবেন—এই ধারণা সীমিত দৃষ্টিভঙ্গি। তারা ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, প্রশাসক, এমনকি রাষ্ট্রনায়ক হিসেবেও দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সমাজের প্রতিটি স্তরে কোরআনের আলো পৌঁছে দিতে হলে প্রতিটি পেশায় কোরআনের হাফেজদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম কর্মপরিষদ সদস্য মাওলানা সাদেক বিল্লাহ কোরআনে হাফেজদের উদ্দেশে বলেন, ‘হাফেজে কোরআনরা হলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি, যাদের অন্তরে আল্লাহর কিতাব সংরক্ষিত রয়েছে। এটি শুধু একটি সম্মান নয়, বরং একটি দায়িত্ব—উম্মাহর জন্য কোরআনের পথ প্রদর্শন করার দায়িত্ব। আপনাদের দায়িত্ব কেবল হিফজ শেষ করা নয়, বরং কোরআনের অর্থ বোঝা, জীবনঘনিষ্ঠভাবে তা অনুসরণ করা এবং সমাজে এর আলো ছড়িয়ে দেয়া। আপনারা হোন এমন মানুষ, যাদের চরিত্র ও জীবনে কোরআনের ছাপ স্পষ্টভাবে দেখা যায়।’

হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি দেলোয়ার হোসাইন।

হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:১৩   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় যুবদল নেতার বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, বিএনপি কর্মী আহত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ