আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ শুভ বুদ্ধ পূর্ণিমা
রবিবার, ১১ মে ২০২৫



আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। ধর্মমতে আজকের দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ এবং মৃত্যুবরণ করেন। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্ববীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

আজ দিনটি সরকারি ছুটি। এ দিনের শুরুতে শান্তি শোভাযাত্রা, বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোতে দিনব্যাপী প্রদীপ প্রজ্জ্বলন, পূজা ও প্রার্থনার আয়োজন করে বুদ্ধের আদর্শ অনুসারী বৌদ্ধ সম্প্রদায়।

এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্জ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাতফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধপূজা অনুষ্ঠিত হবে।

‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধভক্তরা।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৩৬   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ