বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটিতে মাঙ্গলিক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » চট্টগ্রাম » বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটিতে মাঙ্গলিক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
রবিবার, ১১ মে ২০২৫



বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটিতে মাঙ্গলিক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৬৯ বুদ্ধাব্দ’ উপলক্ষে রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মীয় মাঙ্গলিক শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের আসামবস্তি এলাকার বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও বড়ুয়া জনকল্যাণ সংস্থার উদ্যোগে বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণা পাল থেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লে: কর্নেল জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৌদ্ধ ধর্মাবলম্বী ভিক্ষু সংঘ এবং সাধারণ ভক্তরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে সকাল ৮ টায় জেলা শহরের তবলছড়ি কমিউনিটি মাঠ প্রাঙ্গণ থেকে আসামবস্তি বিহার পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:২৩   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ