দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
রবিবার, ১১ মে ২০২৫



দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১১ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধে কেমন প্রজ্ঞাপন আসে সে অপেক্ষায় আছি। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো।
তবে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে সাধুবাদ জানায় জামায়াতে ইসলামী।’

অপর এক প্রশ্নে জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই সনদ দেওয়া সম্ভব। দেশের রাজনৈতিক পরিবেশ ভালো রাখতে দুর্বৃত্তদের যেন কোনো দল আশ্রয় না দেয় সে আহ্বানও জানান ডা. শফিকুর রহমান।

তিনি আরো বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে দুর্বৃত্তরা পরিবেশ ধ্বংস করছে।
রাজনৈতিক শেল্টার ছাড়া অপরাধ করার সাহস কেউ করে না।

দেশের গরিব মানুষদের অধিকার নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ধনী-গরিব সবার ট্যাক্সে দেশ চলছে। তবে বেশির ভাগ মানুষ জানেই না তারা সরকারকে ট্যাক্স দিয়ে দেশ চালিয়ে নিচ্ছেন, কারণ তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৩৯   ২৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়
‎চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থানের পুঁজি সহায়তা বিতরণ
নিরাপদ সড়ক গড়তে দোষারোপ নয়,সম্মিলিত উদ্যোগ জরুরি : শেখ রবিউল আলম
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৩ জনসহ গ্রেফতার ৮৫
সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
ঠাকুরগাঁও উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব
সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ