রাস্তায় হাট বসানো অনুমোদন কোনভাবেই দিবো না: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাস্তায় হাট বসানো অনুমোদন কোনভাবেই দিবো না: ডিসি
সোমবার, ১২ মে ২০২৫



রাস্তায় হাট বসানো অনুমোদন কোনভাবেই দিবো না: ডিসি

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘গরুর হাটের ক্ষেত্রে পরিস্কারভাবে বলে দিতে চাই, কোনোভাবেই রাস্তায় পাশে বা রাস্তায় হাট বসানো যাবে না। আমরা এটি কোনভাবেই অনুমোদন দেব না।’

সোমবার (১২ মে) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ স্বস্তিতে জীবন পার করবে। এখানে ছিনতাই ও অন্যান্য অপরাধ থাকবে না। মাদকের বিষয়টি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যারা মাদকের বিরুদ্ধে কাজ করছে, তাদের প্রতি আমার আহ্বান, আগামী ৭ দিনের মধ্যে যেন একটি দৃশ্যমান অগ্রগতি দেখতে পারি। ঈদ যাত্রায় যাতে সবাই নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে আমরা ঈদুল ফিতরের মতো করে প্রস্তুতি নিচ্ছি।’

সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ৩’শ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষার জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী নেতা, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৩৩   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সালথায় দোয়া মাহফিল
পুকুরে ডুবে মাদারগঞ্জে আরও এক শিশুর করুণ মৃত্যু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ
ভোলায় শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
জিয়াউর রহমানের আদর্শ জাতিকে সবসময় অনুপ্রাণিত করে : তথ্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার
দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী : দুলু
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ