বন্দরে তিতাসের অভিযান, ১৫টি দোকান-ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে তিতাসের অভিযান, ১৫টি দোকান-ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সোমবার, ১২ মে ২০২৫



বন্দরে তিতাসের অভিযান, ১৫টি দোকান-ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। সোমবার (১২ মে) উপজেলার মদনপুর ইসলামিয়া সুপার মার্কেট ও আশপাশের এলাকাগুলোতে এ অভিযান চালানো হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ আরও উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মো. জাহিন আমীর খাঁন, বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই টিপু, ইদ্রিস, প্রকৌশলী শাহ্-আলম রনিসহ তিতাস গ্যাস ও বন্দর থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

অভিযানে মদনপুর ফুলহর এলাকার নবাবী স্বাদ চাইনিজসহ ১০-১৫টি দোকান ও আবাসিক ভবনে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় আনুমানিক ১২০ ফুট বিতরণ লাইনের ৫টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং ৩৫০ ফুট পাইপ জব্দ করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে নবাবী স্বাদ চাইনিজসহ অবৈধ গ্যাস ব্যবহারকারী কয়েকটি দোকান ও আবাসিক বাড়ির মালিকদের কাছ থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:১১   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে - চীফ হুইপ
ঘরের মাঠে চেলসির কাছে পয়েন্ট খোয়ালো লিভারপুল
সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার
সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : হাবিবুর রশিদ
মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী
ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভু জগৎবন্ধু সুন্দর ১৫৬তম পুনর্মিলনী অনুষ্ঠিত
ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার : আইসিটি মন্ত্রী
ফরিদপুর জেলা খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জাফর উল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ