বিমানবন্দরে আটকে দেয়া হলো পার্থর স্ত্রীকে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিমানবন্দরে আটকে দেয়া হলো পার্থর স্ত্রীকে
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



বিমানবন্দরে আটকে দেয়া হলো পার্থর স্ত্রীকে

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়া হয়নি।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়।

ইমিগ্রেশন সূত্র সময় সংবাদকে জানিয়েছে, শেখ শাইরা শারমিন মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করেন। পরে ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেয়া হয়।

শেখ শাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ তন্ময়ের বোন।

আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় শেখ হেলাল বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বাগেরহাট-২ আসন থেকে তার ছেলে শেখ তন্ময়ও একই প্রতীকে নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৪:৩১:৪৫   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ