দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে আপিল করলেন ডা. জুবাইদা

প্রথম পাতা » আইন আদালত » দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে আপিল করলেন ডা. জুবাইদা
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



---

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন।

মঙ্গলবার (১৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করেছেন তিনি।

আপিলের জন্য ডা. জুবাইদাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট।

এদিন বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

২০২৪ সালের ৫ আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা স্থগিত করে সরকার। ১৭ বছর পর ৬ মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা.জুবাইদা রহমান।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:১০   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ