ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত নারীর নাম শুক্লা রায় (৩৫) । তিনি মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের জীবন নাথের স্ত্রী । আহত অপর দুইজন হলেন মনোহর মণ্ডল (৭০) এবং পারুল (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঝিনাইদহ গামী একটি মালবোঝাই ট্রাক ঢাকা-খুলনা মহাসড়কের পাইককান্দি এলাকায় পৌছালে বিপরীত দিকে থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুক্লা রায় নিহত হন। এবং অপর দুইজন আহত হয়।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান, একটি মালবোঝাই একটি ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। অপর দুইজন আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪৯   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় মাদকবিরোধী সচেতনতায় প্রীতি ফুটবল ম্যাচে আমজনতা একাদশের জয়
নগরকান্দায় যুবদল নেতার বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, বিএনপি কর্মী আহত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ