নারায়ণগঞ্জে বাসের চাপায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে বাসের চাপায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



নারায়ণগঞ্জে বাসের চাপায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

জেলার সদর উপজেলায় আজ উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাসের চাপায় আতিক (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে সদর উপজেলার চারারগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক আতিক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় মো. মাসুদ রানা (৩৯), শাওন (৪০) এবং মো. মোজাম্মেল (৪০) নামের আরও তিনজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাস যাত্রী নামিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল। বাসটি বেপরোয়া গতিতে চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সড়কের পাশে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা পাঁচটি অটোরিকশাকে চাপা দেয়।এতে রিকশাগুলো দুমড়েমুচড়ে যায় এবং কযেকজন আহত হন। এ সময় গুরুতর অবস্থায় অটোরিকশা চালক আতিককে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০-শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ আল মামুন জানান, ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৩৫   ৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস
আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন : বিদ্যুৎমন্ত্রী
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু
৫১ বছর পর নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টে সরাসরি ভোটে নির্বাচন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ