মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার সাথে নেপালের রাষ্টদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার সাথে নেপালের রাষ্টদূতের সাক্ষাৎ
বুধবার, ১৪ মে ২০২৫



মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার সাথে নেপালের রাষ্টদূতের সাক্ষাৎ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী।

সাক্ষাৎকালে তাঁরা দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, নেপালের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দুটি দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত করার অনেক সুযোগ রয়েছে। আগামী দিনে উভয় দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সমাজে অনগ্রসর অংশকে মূলধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে এবং শিশু ও নারীদের মাতৃসেবা, স্বাস্থ্যসেবা এবং সমাজে অবহেলিত মানুষের উন্নয়ন-সহ নানা বিষয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে আরো পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেছেন শারমীন এস মুরশিদ ।

নেপালের রাষ্ট্রদূত দু’দেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪১   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ব্রিজ ভেঙে ব্রহ্মপুত্রে শতাধিক আহত, চার শিশুর মৃত্যু
দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল ইউনাইটেড
নড়াইলে ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেলে যুবকের
সংসদ ভবনে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত
কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
ঐক্যবদ্ধভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হোক আজকের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল : বাণিজ্যমন্ত্রী
জুলাই সনদকে অস্বীকার করার সুযোগ নেই : নাহিদ ইসলাম
একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ