জ্বালানি সহযোগিতা নিয়ে কুয়েতের সঙ্গে বাংলাদেশের আলোচনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জ্বালানি সহযোগিতা নিয়ে কুয়েতের সঙ্গে বাংলাদেশের আলোচনা
বুধবার, ১৪ মে ২০২৫



জ্বালানি সহযোগিতা নিয়ে কুয়েতের সঙ্গে বাংলাদেশের আলোচনা

জ্বালানি সহযোগিতা নিয়ে কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রৌমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

বুধবার এক বার্তায় দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার কুয়েত সিটিতে অনুষ্ঠিত এ বৈঠকে তারা দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।

গত মার্চ মাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনের জন্য কুয়েতকে একটি যৌথ উদ্যোগে বিনিয়োগের আহ্বান জানান।

বাংলাদেশে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওহাব হামাদা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩:১১:৫২   ৩৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাঝারদিয়া ইউনিয়নবাসীর সেবা করতে চান: ফারুক মাতুব্বর
জামালপুরে ১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সরিষাবাড়ীতে অটোভ্যান চুরির সময় হাতেনাতে আটক, পুলিশের সোপর্দ
বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আলফাডাঙ্গার দম্পতি গ্রেপ্তার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে : সংস্কৃতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ