ওয়াসার পানির সমস্যা সমাধানের দাবি এনসিপির

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওয়াসার পানির সমস্যা সমাধানের দাবি এনসিপির
বুধবার, ১৪ মে ২০২৫



ওয়াসার পানির সমস্যা সমাধানের দাবি এনসিপির

নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে চলমান ওয়াসার পানির সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা নেতারা। বুধবার (১৪ মে) দুপুরে নগরভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিইও মোহাম্মদ জাকির হোসেনের সাথে সাক্ষাৎ করে এই দাবি জানান তারা।

এ সময় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী। তার সাথে ছিলেন কবি ও পরিবেশ কর্মী আরিফ বুলবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক ফারদিন শেখ, এনসিপির স্থানীয় সংগঠক কাওসার আলী রনি, রাহুল চৌধুরী সহ প্রমুখ।

শওকত আলী বলেন, “নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে ওয়াসার পানির তীব্র সংকট চলছে। পানি আসলেও তা এতটাই দুর্গন্ধময় যে তা ব্যবহার করা যায় না। আমরা এই সমস্যার সমাধান চেয়ে সিটি কর্পোরেশনের সিইও’র সাথে আলোচনা করেছি। সিটি কর্পোরেশন দায়িত্ব নিলেও পানি সরবরাহের সেবায় তারা ব্যর্থ।”

সিইও জাকির হোসেন আশ্বাস দিয়েছেন, এক সপ্তাহের মধ্যে নতুন ১০টি পাম্প স্থাপন করা হবে। এছাড়া এক মাসের মধ্যে পানির সংকট নিরসনে দৃশ্যমান উন্নতির কথা বলেন তিনি।

শওকত আলী আরও বলেন, “আমরা এক মাস সময় দিয়ে এসেছি। এরমধ্যে সমস্যা সমাধান না হলে নারায়ণগঞ্জের মানুষকে নিয়ে রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। আমরা পানির সমস্যার স্থায়ী সমাধান চাই।”

বাংলাদেশ সময়: ২৩:২৫:৩৯   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ