মানবাধিকার সমুন্নত রেখে কাজ করছে পুলিশ : আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানবাধিকার সমুন্নত রেখে কাজ করছে পুলিশ : আইজিপি
বুধবার, ১৪ মে ২০২৫



মানবাধিকার সমুন্নত রেখে কাজ করছে পুলিশ : আইজিপি

মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।

বুধবার (১৪ মে) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সংস্থাটির প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অ্যান্ড লিটিগেশন) অ্যানজেলিটা বেয়েনস এবং এশিয়া স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপারের সমন্বয়ে তিন সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন। আইজিপি পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে মানবাধিকার সমুন্নত রেখে আইন প্রয়োগে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলে প্রতিনিধিদলকে অবহিত করেন।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩৪   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রপ্তানি উন্নয়ন ব্যুরো’র “আউটস্ট্যান্ডিং এক্সিবিশন অর্গানাইজার এওয়ার্ড”সহ বাংলাদেশের ৬ টি পুরস্কার অর্জন
ইতিহাসের এই দিনে
স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
আল কোরআন ও আল হাদিস
দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই কে কাজে লাগাতে হবে - পানিসম্পদ মন্ত্রী
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ : সড়ক পরিবহন মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ