আজও বিক্ষোভ ছাত্রদলের, বহিরাগতদের নিয়ে ক্ষোভ শিক্ষার্থীদের

প্রথম পাতা » ঢাকা » আজও বিক্ষোভ ছাত্রদলের, বহিরাগতদের নিয়ে ক্ষোভ শিক্ষার্থীদের
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



আজও বিক্ষোভ ছাত্রদলের, বহিরাগতদের নিয়ে ক্ষোভ শিক্ষার্থীদের

জধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চ এলাকায় ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ করছে ছাত্রদল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পোসে আয়োজিত এই বিক্ষোভে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাড়াও তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, নিউমার্কেট থানা ছাত্রদল, মহানগর ছাত্রদলসহ বহিরাগতরা যোগ দিয়েছেন। এ নিয়ে ঢাবি শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

ছাত্রদল তাদের বিক্ষোভ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবি করছে। ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ এসব স্লোগানও দিচ্ছেন তারা। এছাড়াও ‘খুনি ভিসির দুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দিতেও শোনা যায় সরকারি বাংলা কলেজের ছাত্রদল নেতাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে একটি ফেসবুক গ্রুপে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, ছাত্রদল ক্যাম্পাসে বহিরাগত এনে সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে।

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, “যে বহিরাগতদের হাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রাণ হারালেন, সেই বহিরাগতকেই আবার এই প্রাঙ্গণে নিয়ে আসা হলো কেন? আপনারা বুঝতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্নিহিত স্পন্দন—এই ক্যাম্পাসের হৃদয়ের স্ফুলিঙ্গকে ধরতে আপনাদের ব্যর্থতা পরিষ্কার।”

আরেকজন শিক্ষার্থী লিখেছেন, “যে বহিরাগতদের কারণে সাম্য ভাই খুন হলো, সেই বহিরাগতদের ক্যাম্পাসে এনে ছাত্রদল সাম্য হত্যার প্রতিবাদ করছে—বাহ!”

বাংলাদেশ সময়: ১৫:৪২:৪৬   ২৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ঢাকা’র আরও খবর


সরকার জনগণের বিরুদ্ধে থাকায় চুয়াত্তরে দেশে দুর্ভিক্ষ হয়েছিল : ড. তিতুমীর
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বের সাক্ষাৎ
রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা অত্যন্ত জরুরি : শামা ওবায়েদ
অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রিজভী
‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালক কফিল মন্ডলের
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ