রাজশাহীতে আম নামানোর কর্মযজ্ঞ শুরু, কোনটি মিলবে কবে?

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে আম নামানোর কর্মযজ্ঞ শুরু, কোনটি মিলবে কবে?
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



রাজশাহীতে আম নামানোর কর্মযজ্ঞ শুরু, কোনটি মিলবে কবে?

দীর্ঘ পরিচর্যা শেষে বাগানজুড়ে চাষিদের আম নামানোর ব্যস্ততা শুরু হয়েছে। জেলা প্রশাসনের বেঁধে দেয়া নির্ধারিত সময় হওয়াতে একযোগ আম নামানো শুরু করেছেন রাজশাহীর আমের বাগানিরা।

বৃহস্পতিবার (১৫ মে) থেকে শুরু হয়েছে গাছ থেকে আম নামানোর কর্মযজ্ঞ।

সরেজমিনে দেখা যায়, প্রথম ধাপে নামছে গুটি আম। আজ থেকে সব ধরনের গুটি আম গাছ থেকে নামিয়ে বাজারজাত করতে পারবেন চাষিরা। গুটি আম কিছুটা টক-মিষ্টি স্বাদের হয়ে থাকে।

রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় আম হলো হিমসাগর ও ল্যাংড়া। তবে এ দুটি আম পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। ৩০ মে হিমসাগর এবং ১০ জুন আসবে ল্যাংড়া আম। মোটামুটি ভালো জাতের আম গোপালভোগ আসবে ২২ মে থেকে।

এছাড়া রানি পছন্দ ও লক্ষণভোগ ২৫ মে, খিরসাপাত ৩০ মে, ব্যানানা ম্যাংগো ১০ জুন, আম্রপালি ও ফজলি ১৫ জুন, বারি আম-৪ ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই ও গৌরমতি নামবে ১৫ জুলাই।

বাগানিদের মতে, এই মৌসুমে বৃষ্টি কম থাকায় আমের আকার খুব বেশি বড় হয়নি। তবে বেশ ভালো আম হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে দাম পাওয়ার ব্যাপারেও আশাবাদী তারা।

জেলার বিভিন্ন উপজেলা থেকে আম নামিয়ে ছোট ছোট ভ্যানে করে বাজারে নিয়ে আসছেন চাষিরা। বিক্রেতাদের মতে, বাজারে ক্রেতা না থাকায় এখনো সেভাবে জমজমাট হয়ে উঠেনি আমের বাজার।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, রাজশাহীতে এবার সাড়ে ১৯ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:১৫   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ