বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: ড. মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: ড. মঈন খান
শনিবার, ১৭ মে ২০২৫



বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: ড. মঈন খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, একদলীয় শাসনে ক্ষমতা দেখানো যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। সে কারণে বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।

শনিবার (১৭ মে) বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, গণতন্ত্র ব্যতীত পৃথিবীর কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। এদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। দেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফেরাতে চায় বিএনপি। গণতন্ত্র ফেরাতে একমাত্র পদ্ধতি রয়েছে—সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।

বিএনপি বাংলাদেশের সবার স্বাধীনতা, মানুষের কথা বলা ও মিডিয়ারও স্বাধীনতা চায় দাবি করে তিনি আরও বলেন, জিয়াউর রহমান বিদেশ সফরের সময় বেছে বেছে গ্রামের শিল্পীদের সহযোগী হিসেবে নিতেন। জিয়াউর রহমান জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্রের জীবন দিয়েছেন। এই গণতন্ত্রকে বাংলাদেশের ফিরিয়ে আনতে হবে বলে জোড় দেন তিনি।

ড. আবদুল মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি রফিকুল ইসলাম তুহিন, সহ-সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৬:১৬:১৮   ২৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে : সংস্কৃতিমন্ত্রী
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, চালু মহানগর এক্সপ্রেস
মাদকবিরোধী অভিযান: নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, আদালতে সোপর্দ
ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ