উচ্চ রক্তচাপ প্রতিরোধে জীবনধারা পরিবর্তন করতে হবে : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

প্রথম পাতা » চট্টগ্রাম » উচ্চ রক্তচাপ প্রতিরোধে জীবনধারা পরিবর্তন করতে হবে : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
শনিবার, ১৭ মে ২০২৫



উচ্চ রক্তচাপ প্রতিরোধে জীবনধারা পরিবর্তন করতে হবে : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা বলেছেন, দেশের মোট জনগোষ্ঠীর অন্তত এক-চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে।

তিনি বলেন, উচ্চ রক্তচাপের কারণে বিভিন্ন অসংক্রামক রোগ, বিশেষ করে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর ও ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। এর থেকে স্ট্রোক ও মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে রোগীর মৃত্যুর সম্ভাবনা থাকে। স্ট্রোক থেকে অন্ধত্ব, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন প্রতিরোধে জীবনধারা পরিবর্তন ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।

আজ শনিবার ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’ উপলক্ষ্যে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগ আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার পূর্বে ‘আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, এটি নিয়ন্ত্রণ করুন, দীর্ঘজীবী হোন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-নার্স ও কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন।

এরপর কেক কেটে দিবসটির উদ্বোধনের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের ফ্রি হেলথ চেকআপ ও হার্ট ফেইলিউর ক্লিনিক উদ্বোধন করেন প্রধান অতিথি।

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. একরাম হোসাইন।

হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. রাশেদুল হাসান, ডা. কিশোয়ার নাসরিন জলি, কনসালটেন্ট ডা. মো. ইমতিয়াজ উদ্দিন, ডা. বোরহান উদ্দিন, অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তাবৃন্দ আলোচনায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:০৭   ৩১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ