ঘুষের সাপ্লাই সাইড বন্ধ করে দিলে, ডিমান্ড সাইড এমনিতেই বন্ধ হবে: দুদক চেয়ারম্যান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘুষের সাপ্লাই সাইড বন্ধ করে দিলে, ডিমান্ড সাইড এমনিতেই বন্ধ হবে: দুদক চেয়ারম্যান
রবিবার, ১৮ মে ২০২৫



ঘুষের সাপ্লাই সাইড বন্ধ করে দিলে, ডিমান্ড সাইড এমনিতেই বন্ধ হবে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেছেন, একটা বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে দুর্নীতি বৈষম্যের সৃষ্টি করে। কাজেই দুর্নীতিকে যতটা কমিয়ে আনা যায়, বৈষম্য ততটা কমবে।

রোববার (১৮ মে) সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ভবনে দুদকের আয়োজনে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সততা ও মূল্যবোধ বজার রাখার লক্ষ্যে এক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই সমাজে মিথ্যাচার দিয়ে অনেক কিছু শুরু হয় তারপর আস্তে আস্তে তা দুর্নীতিতে যায়। এসব বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, সমাজে দুর্নীতি যত কমে আসবে তত আমাদের প্রয়োজন তত কমে আসবে। আমাদের জনবল যত বাড়বে ততই আপনাদেরকে কাছ থেকে কর নেয়ার পরিমাণ বাড়বে।

দুর্নীতি কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা বিশাল একটা পরিবর্তনের মধ্য দিয়ে এ জায়গায় এসেছি। এটিকে কাজে লাগাতে হবে।

আবদুল মোমেন বলেন, আজকের এ গণশুনানির উদ্দেশ্য কোনো ভাবে কাউকে ছোট বা দলকে বড় করা নয়। আমরা অস্বীকার করি না আমাদের মাঝে দুর্নীতি কম-বেশি রয়েছে। ঘুষ জ্ঞাতে ও অজ্ঞাতে কেউ টাকায়, কেউ দ্রব্যে গ্রহণ করে থাকি। ঘুষ দেয়া-নেয়ার ক্ষেত্রে সাপ্লাই সাইড বন্ধ করে দিলে ডিমান্ড সাইড এমনিতেই বন্ধ হয়ে যাবে।

দুদক সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার ৫৮টি দফতরের বিরুদ্ধে ১৮টি অভিযোগ দায়ের করা হয়েছে। এ অভিযোগের গণশুনানি এখনো চলছে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৫:১৩:৩৯   ২৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনালি আমন ধান ঘরে তোলার অপেক্ষায় মাঠজুড়ে ব্যস্ত কৃষক
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
সুস্থভাবে বেঁচে থাকতে কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
ঢাকার চারপাশের বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
বিভাগীয় শহরগুলোতে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কিনা—জানতে চান মন্ত্রিপরিষদ সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ