আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা নিয়ে আলোচনা শুরু, কবে হবে এই ফাইনাল

প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা নিয়ে আলোচনা শুরু, কবে হবে এই ফাইনাল
রবিবার, ১৮ মে ২০২৫



আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা নিয়ে আলোচনা শুরু, কবে হবে এই ফাইনাল

লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন ও ইউরোপের চ্যাম্পিয়নের মধ্যে ফিনালিসিমা ফাইনাল আয়োজনের রীতি নতুন করে চালু হয়েছে। তিন বছর আগে এই ইভেন্টে মুখোমুখি হয়েছিলো আর্জেন্টিনা ও ইতালি। এবারের লাতিন আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নও আর্জেন্টিনা, ইউরোপে স্পেন। এই দুই দলের মধ্যেই হবে আগামী ফিনালিসিমার ফাইনাল।

ফিনালিসিমার ফাইনালের দিন-তারিখ নির্ধারণের জন্য কনমেবল সদর দফতরে বৈঠকে বসেছিলো রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কর্মকর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন আরএফইএফ সভাপতি রাফায়েল লোজান ও এফএ সভাপতি ক্লদিও তাপিয়াসহ আরও অনেক কর্মকর্তা।

এ বছর হওয়ার কথা থাকলেও ফিনালিসিমা আয়োজনের জন্য আগামী বছরের মার্চের শেষ সপ্তাহকে বিবেচনা করেছেন বৈঠকে উপস্থিতরা। এর জন্য ভেন্যু হিসেবে আগামী বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর নাম এসেছিলো। মেক্সিকোই প্রাধান্য পাচ্ছে, যদিও শেষ পর্যন্ত কোনো ভেন্যুই চূড়ান্ত করা হয়নি।

দিন-তারিখ নির্ধারণের জন্য আয়োজকদের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, সাংগঠনিক দায়িত্ব, লজিস্টিক পরিকল্পনা, উভয় দলের নির্ধারিত ম্যাচসূচী এবং সম্ভাব্য ম্যাচের তারিখ মাথায় রেখে এগোতে হচ্ছে।

২০২২ সালের ফিনালিসিমায় কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ইউরো জয়ী ইতালি ৩-০ গোলে হারায়। সেটা ছিলো আকাশি-নীলদের দ্বিতীয় ফিনালিসিমার ট্রফি। ১৯৯৩ সালে তারা প্রথমবার এই ট্রফিটির স্বাদ নিয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৫:১০:৫৩   ২৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সারের হয়ে আরও এক মৌসুম খেলবেন অ্যান্ডারসন
দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড
লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ