সাভারে রংমিস্ত্রি হত্যা: আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাভারে রংমিস্ত্রি হত্যা: আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার
শুক্রবার, ২৩ মে ২০২৫



সাভারে রংমিস্ত্রি হত্যা: আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার

সাভারে প্রকাশ্যে অটোমোবাইল ওয়ার্কশপের রংমিস্ত্রি শাহীনকে মাথায় গুলি করে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি মেহেদী হাসানকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৪-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২২ মে) রাতে গাজীপুরের গাছা থানার তারগাছ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১৯ মে রাতে সাভারের ব্যাংক কলোনী মহল্লায় শাহীনকে মাথায় গুলি করে হত্যা করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। এরপর নিহতের স্বজন সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ঘটনার ছায়া তদন্তে নামে র‍্যাব-৪।

র‍্যাব জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান র‍্যাবকে জানায়, পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে সে শাহীনকে গুলি করে হত্যা করে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:০৬   ২৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ