জাম পেড়ে দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, কারাগারে বৃদ্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাম পেড়ে দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, কারাগারে বৃদ্ধ
শুক্রবার, ২৩ মে ২০২৫



জাম পেড়ে দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, কারাগারে বৃদ্ধ

জাম পেড়ে দেয়ার কথা বলে ১১ বছরের এক শিশুকে পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগে বরগুনায় এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৩ মে) সকালে বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অভিযুক্তের নাম মো. সিদ্দিকুর রহমান হাওলাদার (৬০)। তিনি তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের কড়মজাপাড়া এলাকার মরহুম আ. মান্নান হাওলাদারের ছেলে।

এর আগে ধর্ষণের অভিযোগে সিদ্দিকুর রহমানকে বৃহস্পতিবার (২২ মে) রাতে গ্রেফতার করে তালতলী থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর মা।

মামলা সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন শিশুর সঙ্গে ভুক্তভোগী শিশুটি রাস্তার পাশে থাকা একটি জাম গাছ থেকে জাম পেড়ে খাচ্ছিল। এসময় সিদ্দিকুর রহমান শিশুটিকে জাম পেড়ে দেয়ার কথা বলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পরদিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মাকে বিষয়টি খুলে বলেন। এরপর সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর মা।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘শিশুটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।’

বাংলাদেশ সময়: ১৫:৪৪:১৩   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!
বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : ইকবাল হাসান মাহমুদ
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
সোনারগাঁয়ে লাইসেন্স না থাকায় তিন খাবারের হোটেলকে জরিমানা
রক্ত ঝরার রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ