চার দাবিতে বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চার দাবিতে বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
শুক্রবার, ২৩ মে ২০২৫



চার দাবিতে বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

চার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীরা। বিক্ষোভ শেষে তারা একটি মিছিলও করবেন বলে জানা গেছে।

শুক্রবার (২৩ মে) বাদ জুমা মসজিদের উত্তর পাশে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা এ আয়োজন করেছে।

বিক্ষোভ সমাবেশ থেকে যে চারটি দাবি তোলা হয় তা হচ্ছে— নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা; শাপলা ও জুলাইসহ সব গণহত্যার বিচার করা; হেফাজত নেতা-কর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করা।

এছাড়া কাশ্মির, ফিলিস্তিন ও আরাকানের (রোহিঙ্গা) স্বাধীনতার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে জাতীয় বিপ্লবী পরিষদ।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৪২   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!
বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : ইকবাল হাসান মাহমুদ
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
সোনারগাঁয়ে লাইসেন্স না থাকায় তিন খাবারের হোটেলকে জরিমানা
রক্ত ঝরার রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ