আগামী বছরের জুনের পর এক দিনও দায়িত্বে থাকবেন না ড. ইউনূস : প্রেসসচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী বছরের জুনের পর এক দিনও দায়িত্বে থাকবেন না ড. ইউনূস : প্রেসসচিব
রবিবার, ২৫ মে ২০২৫



আগামী বছরের জুনের পর এক দিনও দায়িত্বে থাকবেন না ড. ইউনূস : প্রেসসচিব

আগামী বছরের জুনের পর এক দিনও দায়িত্বে থাকবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (২৫ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।

শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন।
৩০ জুনের ওই পাড়ে যাবে না। এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন।’

নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি যত দিন দায়িত্বে আছি দেশের কোনো অনিষ্ট হবে, এমন কানো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে।
ঐকমত্য থাকতে হবে।’

তিনি বলেন, ‘আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি সেটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। অভ্যুত্থানের কারণে মহাসুযোগ পেয়েছি।
ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলার সুযোগ এসেছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি দেশের ভেতরে বাইরে তৈরি হয়েছে যাতে আমরা এগোতে না পারি। যাতে সব কিছু ধ্বংস হয়ে যায়। আবার যাতে গোলামিতে ফেরত যাই।’

বাংলাদেশ সময়: ২২:১৯:২৭   ১৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাঝারদিয়া ইউনিয়নবাসীর সেবা করতে চান: ফারুক মাতুব্বর
জামালপুরে ১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সরিষাবাড়ীতে অটোভ্যান চুরির সময় হাতেনাতে আটক, পুলিশের সোপর্দ
বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আলফাডাঙ্গার দম্পতি গ্রেপ্তার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে : সংস্কৃতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ