নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন : শারমীন মুরশিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন : শারমীন মুরশিদ
মঙ্গলবার, ২৭ মে ২০২৫



নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন : শারমীন মুরশিদ

সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।

তিনি বলেন, ‘নারীর অগ্রগতিকে এগিয়ে নিতে ও নারীর সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পাশাপাশি স্যোশাল সোসাইটির সমন্বিত উদ্যোগ ও কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘মাল্টি স্টেকহোল্ডার কনসালটেশন অন আউটকাম অব দ্য সিক্সটি-নাইন সেশন অন দ্য কমিশন অন দ্য স্ট্যাটাস অব ওমেন (সিএসডব্লিউ) কনসালটেশন’ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ উপদেষ্টা এ কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন শারমিন হক, ইউএনওমেন এর রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব দিলারা বেগম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, নারী ও মেয়েদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা সম্প্রসারণ এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে। নারী সংস্কার কমিশনের রিপোর্টে নারীর অধিকার ও সমতা অর্জন এবং অর্থনৈতিক উন্নয়নেও নারী কমিশন কাজ করছে। এই কমিশনে জুলাই বিপ্লবে যোদ্ধা হিসেবে প্রায় ৭০ শতাংশ নারীর সক্রিয় অংশগ্রহণ রিপোর্টে থাকা প্রয়োজন।

তিনি বলেন, নারী পুরুষের সম্মিলিত প্রয়াসে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা এ দেশের পুরুষতান্ত্রিক সমাজে এতদিনেও নারী নির্যাতনের মানসিকতার পরিবর্তন করতে পারিনি। সমাজের সব কাজে নারীর সমান অধিকার নিশ্চিত করতে না পারলে এ দেশের উন্নয়ন সম্ভব নয়।

নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, নারী ও শিশুর উপর যে নির্যাতন, সাইবার বুলিং হচ্ছে তা প্রতিরোধে আমাদের সংস্কৃতিতে, মনোজগতে ও ধর্মীয় অনুশাসনের উপর গবেষণা প্রয়োজন। এছাড়াও সমাজে কিশোর গ্যাং বেড়েছে। এই কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আনতে হবে।

বাংলাদেশ সময়: ২২:০২:১৫   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’
ঈদ যাত্রাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে : নৌ প্রতিমন্ত্রী
ঈদ যাত্রাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে : নৌ প্রতিমন্ত্রী
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
বৃষ্টির কারণে মেট্রোরেল স্টেশনের নিচে কুরবানির পশু আশ্রয় নেয়: প্রতিমন্ত্রী
১ জুন রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে : আইনমন্ত্রী
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ