সহযোগিতা পেলে পুরো জেলাকে সবুজে রূপান্তর করা সম্ভব হবে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সহযোগিতা পেলে পুরো জেলাকে সবুজে রূপান্তর করা সম্ভব হবে: ডিসি
মঙ্গলবার, ২৭ মে ২০২৫



সহযোগিতা পেলে পুরো জেলাকে সবুজে রূপান্তর করা সম্ভব হবে: ডিসি

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, রূপগঞ্জ একটি শিল্পনগরী হওয়ায় ঢাকা–সিলেট মহাসড়কে যানজট, জমি দখল ও পরিবেশ দূষণের মতো ঘটনা প্রায়ই ঘটে। এসব সমস্যা সমাধানে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করবে। পাশাপাশি সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আহ্বান জানাচ্ছি। সবার সহযোগিতা পেলে নারায়ণগঞ্জকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি এবং পুরো জেলাকে সবুজে রূপান্তরিত করা সম্ভব হবে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টা থেকে দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় বিভিন্ন কার্যক্রম পালন করা হয়। এসময় বৃক্ষরোপণ ও সড়ক উদ্বোধনের পর এক বক্তব্যে এ কথা বলেন ডিসি জাহিদুল ইসলাম মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাছবির হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোখলেস উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:০৫:১০   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ