ঢাকা-বেইজিং অংশীদারিত্ব এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : চীনা রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-বেইজিং অংশীদারিত্ব এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : চীনা রাষ্ট্রদূত
মঙ্গলবার, ২৭ মে ২০২৫



ঢাকা-বেইজিং অংশীদারিত্ব এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এখন ইতিহাসের সেরা পর্যায়ে রয়েছে।

গত সোমবার সন্ধ্যায় চীনা দূতাবাসে ২০২৫ সালের বাংলাদেশি কূটনীতিকদের প্রশিক্ষণ কর্মসূচির জন্য আয়োজিত সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন। আজ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

রাষ্ট্রদূত উল্লেখ করেছেন যে, সাংহাই ও বেইজিংয়ে বিষয়ভিত্তিক সেমিনার ও মাঠ পর্যায়ে পরিদর্শনের মাধ্যমে, তরুণ বাংলাদেশি কূটনীতিকরা চীনা আধুনিকীকরণ অনুশীলন সম্পর্কে গভীর ধারণা অর্জন করেছেন।

তিনি আরও বলেন, তরুণ কূটনীতিকরা কেবল দ্বিপাক্ষিক বন্ধুত্বের উত্তরাধিকারীই নন, বরং তারা ভবিষ্যতের সহযোগিতার ধারক।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার জন্য একটি নতুন সূচনা হিসেবে কাজ করবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম, অংশগ্রহণকারী তরুণ কূটনীতিকবৃন্দ এবং দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম সুপরিকল্পিত এই কর্মসূচির জন্য চীনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ কর্মসূচি চীনের উন্নয়ন পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশি কূটনীতিকদের সরাসরি অভিজ্ঞতা প্রদান করেছে।

তিনি বলেন, কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী এবং “চীন-বাংলাদেশ জনগণের সাথে জনগণের বিনিময় বর্ষ” উপলক্ষে বাংলাদেশ চীনের সাথে সহযোগিতা আরও গভীর করতে কাজ করতে প্রস্তুত।

অনুষ্ঠানে তরুণ কূটনীতিকরা চীন থেকে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন, চীনের উন্নয়ন সাফল্যের প্রশংসা করেন এবং চীন-বাংলাদেশ বন্ধুত্বের স্বার্থে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২২:৫২:৪০   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রূপগঞ্জে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান
বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮৭ বিলিয়ন ডলার : সংসদে অর্থমন্ত্রী
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু : মন্ত্রী
সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশ্ত করবে না - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ