বন্দরে দুই যুবক আটক, ৩০ কেজি গাঁজা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে দুই যুবক আটক, ৩০ কেজি গাঁজা উদ্ধার
মঙ্গলবার, ২৭ মে ২০২৫



বন্দরে দুই যুবক আটক, ৩০ কেজি গাঁজা উদ্ধার

বন্দরে দুই যুবককে আটক করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বনতলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা অভিমুখী ঢাকা মেট্রো ড-১২-৪৬৮১ নম্বরের একটি ট্রাকে ওই অভিযান চালানো হয়। এ সময় ট্রাকের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার পয়াত উত্তরপাড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৫), এবং কাজল মিয়ার ছেলে সাব্বির হোসেন (১৮)।

জানা যায়, কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। পরে তাদের বিরুদ্ধে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৮:২৪   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ