কোনো মার্কা বা দলের পূজারি হওয়া যাবে না: সারজিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোনো মার্কা বা দলের পূজারি হওয়া যাবে না: সারজিস
শুক্রবার, ৩০ মে ২০২৫



কোনো মার্কা বা দলের পূজারি হওয়া যাবে না: সারজিস

এলাকার ক্ষমতাশীল বা কোনো মার্কা ও কোনো একটি দলের পূজারি না হয়ে যারা এলাকার কাজ করবেন, পাশে থাকবেন, আগামীতে তাদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৩০ মে) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের চারমাথা মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘উত্তরাঞ্চল সারা দেশের থেকে অবহেলিত। বিগত যারা ছিলেন তারা কোনো উন্নয়ন করেননি। কিন্তু উন্নয়নের জোয়ারের কথা শুনিয়েছেন। যেটুকু উন্নয়নের কাজ চলমান আছে, দীর্ঘদিন থেকে কাজ চললেও তারাও সুফল পাচ্ছে না মানুষ। এলাকার সব সমস্যাগুলো আগে খুঁজে বের করতে হবে তাহলেই সমাধানের রাস্তা পাওয়া যাবে। এনসিপির পথসভা শুধু পক্ষে ভোট চাওয়া নয়। মানুষকে সঠিক পথে আনতে বোঝাতে ও সব দিক সংস্কার করতে কাজ করছি। জনগণের মতামত নিতে প্রত্যক এলাকায় পথসভা করছি।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলন যেমন কোনো রাজনৈতিক দল দিয়ে হয়নি। সর্বস্তরের ছাত্র জনতার অংশগ্রহণে স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছিল। তেমনি এদেশের উন্নয়নে কোনো দল মার্কা না দেখে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশাসন দলীয় লেজুড়বৃত্তি করতে গিয়ে আজ ইমেজ সংকটে পড়েছে।’

এরপর গাইবান্ধার বিভিন্ন উপজেলায় পথসভা করেন সারজিস আলম।

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম মুখ্য সংগঠক, এ্যাডভোকেট আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু, আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমানসহ জেলার নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩৬   ২২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় শিশু ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ
দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার
ফরিদপুরের সব ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু
খাদ্য গুদাম নির্মাণে ১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই পরিকল্পনার নির্দেশ
বাণিজ্য ও বিনিয়োগ থেকে পর্যটন—মালদ্বীপের সঙ্গে সহযোগিতা বাড়াতে চান রাষ্ট্রপতি
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর
মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ফের কার প্রেমে অর্জুন?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ