অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন

প্রথম পাতা » গাজীপুর » অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন
শনিবার, ৩১ মে ২০২৫



অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাসভবনে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ মে) রাত ৩টার পর মুখোশধারী ১০-১২ জনের একটি ডাকাতদল বাড়িটিতে হামলা চালায় এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিনতলা বিশিষ্ট ওই বাড়ির প্রতিটি তলায় তল্লাশি চালিয়ে ডাকাতরা ঘরের মালামাল তছনছ করে। তারা ভুক্তভোগীর পিতা মোহাম্মদ নাজমুল আলমকে হাত-পা বেঁধে রেখে নির্বিঘ্নে ডাকাতি চালায়।

খবর পেয়ে সকালে কালিয়াকৈর থানা ও মৌচাক পুলিশ ফাঁড়ির একাধিক সদস্য ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি।’

এর আগেও ঠেঙ্গারবান্দসহ কালিয়াকৈর থানাধীন বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। চলতি বছরে ডাকাতির মাত্রা বাড়ায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে চরম উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১১:৫০:৫০   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ