অনেক অস্থিরতার মাঝেও অপার সম্ভাবনার দেশ গঠনে আমরা কাজ করছি : শিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনেক অস্থিরতার মাঝেও অপার সম্ভাবনার দেশ গঠনে আমরা কাজ করছি : শিক্ষা উপদেষ্টা
শনিবার, ৩১ মে ২০২৫



অনেক অস্থিরতার মাঝেও অপার সম্ভাবনার দেশ গঠনে আমরা কাজ করছি : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, অনেক অস্থিরতার মাঝেও অপার সম্ভাবনার দেশ গঠনে সরকার কাজ করছে। বিজ্ঞানমনস্ক উৎসব জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করে। তিনি বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নাগরিক মূল্যবোধ তৈরিতে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ বাহন হলো শিক্ষা। সরকার এমন শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে চায় যেখানে সকলের সমান শিক্ষার সুযোগ থাকবে, কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হবে।

শিক্ষা উপদেষ্টা আজ ঢাকায় বুয়েট অডিটোরিয়ামে ‘জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বায়োলজিকে প্রফেশন হিসেবে বেছে নিতে পারো। বায়োলজির বিস্তৃতি ব্যাপক। বায়োলজি জীবন সম্বন্ধে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। তিনি বলেন, ছাত্রছাত্রীদের যদি বিজ্ঞানের পথে যৌক্তিকতার পথে নিয়ে আসতে পারি, তখন তারা অযৌক্তিকতার পথে হাঁটবে না। বর্তমান যুগ বায়োটেকনোলজির যুগ।

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. রাখহরি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, ন্যাশনাল ইনস্টিটিউট অভ্‌ বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মোঃ ছগীর আহমেদ ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক ড. তারিক আরাফাত।

এ উৎসব থেকে ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এদের মধ্য থেকে চার জন আগামী জুলাইয়ে ফিলিপাইনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে যোগদান করবেন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৫৪   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ