জয়পুরহাটে সাড়ে ৪ হাজার পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে সাড়ে ৪ হাজার পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ
রবিবার, ১ জুন ২০২৫



জয়পুরহাটে সাড়ে ৪ হাজার পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

জেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার সাড়ে চারহাজার দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে ভিজিএফ-এর চাল বিতরণ করা হচ্ছে।

আজ সকালে পৌরসভা চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ চাল বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোহা. সবুর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো. রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়পুরহাট পৌরসভার প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক) মোহা. সবুর আলী জানান, ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০কেজি করে চাল পাচ্ছেন। জয়পুরহাট পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬ শ’ ২১ টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে এ চাল বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৫৩   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত
মস্কোতে গুলিবিদ্ধ রুশ জেনারেল, হত্যাচেষ্টার মামলা
টেকনাফে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার চালক ও যাত্রীর, আহত ৮
অপরাধ করলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কেউ ছাড় পাবে না: জামায়াত আমির
চৌর্যবৃত্তির প্রশাসনিক কাঠামো ভেঙে ফেলতে হবে : শারমীন মুরশিদ
আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক
নির্বাচনী ইশতেহার ঘোষণা বিএনপির
ভোলার বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ