কুমিল্লায় ঘূর্ণিঝড়ে ৬২টি ট্রান্সফর্মার বিকল

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় ঘূর্ণিঝড়ে ৬২টি ট্রান্সফর্মার বিকল
রবিবার, ১ জুন ২০২৫



কুমিল্লায় ঘূর্ণিঝড়ে ৬২টি ট্রান্সফর্মার বিকল

কুমিল্লায় ঘূর্ণিঝড়ে ৬২টি ট্রান্সফর্মার বিকল ও ৮৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।
এবারের নিম্নচাপে ঝোড়ো হাওয়া ও ভারি বর্ষণের ফলে গত বৃহস্পতিবার রাত থেকে জেলা জুড়ে বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়েছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১, ২, ৩ ও ৪-এর তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ে প্রায় সাড়ে ৪০০টি স্থানে বিদ্যুতের সঞ্চলনকারী তার ছিঁড়ে গেছে।

প্রায় দুই শতাধিক স্থানে বৈদ্যুতিক খুঁটি হেলে গেছে, শতাধিক স্থানে ক্রস আর্ম ভেঙ্গে গেছে, দেড় শতাধিক স্থানে ইনসুলেটর ও ৩ শতাধিক স্থানে মিটার ভেঙে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।

কুমিল্লা মহানগরীসহ ১৭টি উপজেলা ও পাশের দুটি জেলার আরও দুই উপজেলায় বিদ্যুৎ বিতরণ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুতের চারটি সমিতি।
তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন কুমিল্লা মহানগরী এলাকায় বিদ্যুৎ বিতরণ স্বাভাবিক আছে।

ঘূর্ণিঝড়ে এ এলাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক মো. আবু রায়হান বলেন, ঘূর্ণিঝড়ে বৈদ্যুতিক লাইন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঝড়ের রাত থেকেই আমাদের লোকজন কাজ করছে।

তিনি আরো বলেন, বর্তমানে আমাদের সব লাইনই চালু আছে। তবে বিভিন্ন সেকশন বন্ধ থাকায়, কিছু কিছু এলাকায় গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সংযোগ নেই। দ্রুতই সে সব এলাকায় সমস্যার সমাধান করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৫:৪২   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ