‘পুশ-ইন’ ঠেকানো সম্ভব নয়, দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘পুশ-ইন’ ঠেকানো সম্ভব নয়, দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



‘পুশ-ইন’ ঠেকানো সম্ভব নয়, দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা

ভারত থেকে জোর করে বাংলাদেশে পুশ-ইন করা হচ্ছে। সশরীরে এটা ঠেকানো সম্ভব নয়। তাই এটি বন্ধ করতে ভারত সরকারকে আজ বা আগামীকাল (বুধবার) আরেকটি চিঠি দেবে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এর আগে চিঠিতে দিল্লিকে বলা হয়েছিল তারা যেন সঠিক পদ্ধতি অনুযায়ী পাঠায়। তারা কিছু ক্ষেত্রে বলেছে, এ ক্ষেত্রে কিছু জট আছে; তোমরা সেগুলো ঠিকমতো করছ না (ভারতে থাকা অবৈধ বাংলাদেশি)। আমরা চেক করে দেখেছি, খুব দীর্ঘদিনের তালিকার (ভারতে থাকা অবৈধ বাংলাদেশি) মধ্যে আছে একটা এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে, আসলে তাদের তালিকা অনুযায়ী আমরা চেকআপ করে অনেককে নিয়েছি।

তিনি বলেন, ‘এখন আমরা চেষ্টা করছি কনস্যুলার ইস্যু নিয়ে একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এ জিনিসটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার।
আমরা চাইলে নিয়মিত পদ্ধতিতে জিনিসটি হতে পারে। নিয়মের বাহিরে যেন না যায়।’

সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘সীমান্ত হত‍্যার বিষয়ে আমরা প্রতিবাদ করছি। নমনীয়তার কোনো সুযোগ নেই।
শক্ত ভাষায় প্রতিবাদ চলবে।’

এ সময় শেখ হাসিনাকে ফেরত আনার ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কোনো জবাব পাওয়া যায়নি। কোনো প্রতিক্রিয়া জানায়নি তারা।’

বাংলাদেশ সময়: ২৩:১৮:০৭   ৩৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির চালিকাশক্তি রাজশাহী সুগার মিল : এমপি মিলন
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব
গাইবান্ধায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী
বিসিক-তল্লা-আদমজীসহ ১০ পয়েন্টে শ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজি চাল
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ